DITC Income Tax Consultancy-এর ওয়েবসাইট বা সেবা ব্যবহারের ক্ষেত্রে নিচের বিষয়গুলো প্রযোজ্য। আমাদের সেবা গ্রহণ করার পূর্বে এই ডিসক্লেমারটি ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
DITC Income Tax Consultancy বাংলাদেশের প্রচলিত আয়কর আইন ও বিধিমালা অনুযায়ী ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও পার্টনারশিপ ফার্মকে পেশাদার আয়কর পরামর্শ ও কমপ্লায়েন্স সেবা প্রদান করে থাকে। আমাদের লক্ষ্য আইনসম্মত, নির্ভুল ও সময়োপযোগী ট্যাক্স সেবা প্রদান করা। তবে আমাদের প্রদত্ত সেবা বা মতামত কোনো আনুষ্ঠানিক আইনি রায় বা সরকারি কোনো নির্দিষ্ট আদেশের বিকল্প নয়।
কর রিটার্ন প্রস্তুত ও অন্যান্য সেবার জন্য ক্লায়েন্ট কর্তৃক প্রদত্ত তথ্য ও ডকুমেন্টের ওপর ভিত্তি করে আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি।
ক্লায়েন্ট কর্তৃক সরবরাহকৃত কোনো তথ্য ভুল, অসত্য বা অসম্পূর্ণ হলে তার ফলে সৃষ্ট কোনো জরিমা, আইনি জটিলতা বা আর্থিক ক্ষতির দায় DITC Income Tax Consultancy বহন করবে না। সঠিক তথ্য প্রদান সম্পূর্ণভাবে ক্লায়েন্টের দায়িত্ব।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনলাইন পোর্টাল, সার্ভার বা সিস্টেমের কারিগরি ত্রুটি, ধীরগতি বা রক্ষণাবেক্ষণের কারণে সেবাপ্রদান বা রিটার্ন সাবমিশনে কোনো অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটলে, তার জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না।
বাংলাদেশের কর আইন, ফাইন্যান্স অ্যাক্ট বা সরকারি বিধিমালায় যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। কর সংক্রান্ত যেকোনো নিয়মের পরিবর্তন সাপেক্ষে আমাদের সেবার কার্যপ্রণালীতেও সমন্বয় করা হতে পারে।
আমরা প্রতিটি সেবায় গোপনীয়তা, স্বচ্ছতা ও পেশাগত মান বজায় রাখতে সর্বোচ্চ সচেষ্ট থাকি। আমাদের সেবা বা ওয়েবসাইট ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভূত কোনো ক্ষতির জন্য প্রতিষ্ঠান আইনগতভাবে বাধ্য থাকবে না।
আমাদের অঙ্গীকার: Your Tax, Our Commitment.
© 2026 Ditcincometaxconsultancy. All rights reserved.